Ad

পাহাড়ে তিন যুগের পানির কষ্ট মেটালো সেনাবাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
army 2
Durbin News

তিন যুগ কষ্টের অবসান ঘটিয়ে পাহাড়ের চুড়ায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এই সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

যাদের জীবন ছিল জন্মের পর থেকেই পাহাড়ের চূড়া থেকে পানি এনে জীবন যাপন করা। সেনাবাহিনীর সহায়তায় তারা এখন সুপেয় পানি পাচ্ছে হাতের নাগালে। এতে যেমন সময় অপচয় কমে গেছে, তেমনি কষ্ট লাঘব হয়েছে অনেক বেশি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউপির আলুটিলা পুনর্বাসন এলাকায় পাহাড়ের চূড়ায় পাহাড়ি জনগোষ্ঠীর ১৬০ পরিবারের মাঝে এই সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা সদর ইউপির পুনর্বাসন এলাকায় এই পানির প্রকল্প উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

সমুদ্রপৃষ্ঠে পাম্প বসিয়ে ৫০০ মিটার ওপরে পাইপের মাধ্যমে পানি উত্তোলন করে পানির সুব্যবস্থা করা হয়। এতে ১০ হাজার লিটারে পানির ট্যাংক দিয়ে পানি মজুত করার ব্যবস্থা হয়েছে। সেখান থেকে বাসিন্দারা পানি নিয়ে ব্যবহার করতে পারবে নিজের প্রয়োজন মতো।

পুনর্বাসন এলাকার অলোক ত্রিপুরা বলেন, আমাদের পূর্বপুরুষ থেকে এখানে বসবাস। আমরা সব সময় বাড়ি থেকে হেঁটে পাহাড়ের চূড়া থেকে কষ্ট করে পানি এনে ব্যবহার করতে হতো। অনেক সময় পানি কম থাকে চূড়ায় তখন আরও কষ্ট বেড়ে যেত। এখন সেনাবাহিনী আমাদের এখানে যে পানির ব্যবস্থা করে দিয়েছে, এতে আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের এখন যেমন সময় বেঁচে গেছে, তার চেয়ে বেশি উপকার হয়েছে আমাদের কষ্ট কমে গেছে।

মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা বলেন, এই পানির ব্যবস্থা করে দেওয়ায় আমার এলাকার মানুষের অনেক উপকার হয়েছে। আগে পাহাড়ের চূড়া থেকে পানি এনে ব্যবহার করালে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হত। এই পানির সুব্যবস্থা হওয়ায় মানুষ এখন আর তেমন কোনো অসুস্থ হবে না। সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়ন সব সময় পাহাড়ের মানুষের পাশে আছে। তারই ধারাবাহিকতায় আজ এই প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানকার মানুষ ৩৫ বছর ধরে পানির কষ্টে ছিল। আমরা তাদের এই দুঃখ-কষ্ট লাগবে এটি স্থাপন করেছি। আশা করি তারা এখন শান্তিপূর্ণভাবে এই পানি ব্যবহার করতে পারবে। তাদের সময় ও কষ্ট দুটোই বেঁচে যাবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad