Ad

সরবরাহ স্বাভাবিক, সয়াবিনের কৃত্রিম সংকট ব্যবসায়ীদের জন্য

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG-20220430-WA0009
Durbin News

চোর-ডাকাতের মানবিকতা আছে, কিন্তু কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সেটাও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানের নিচে ভোজ্য তেল মজুদ পাওয়ায় ব্যবসায়ীদের উপর ক্ষুব্ধ হয়ে তিনি এই মন্তব্য করেন।

গত কয়দিন ধরে রাজধানীসহ সারাদেশে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। কিন্ত মিল ও ডিলার পর্যায়ে তদারকি করে সরবরাহ স্বাভাবিক পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারপরও খুচরা বাজারে তেলের সংকট কেন সেই কারণ খুঁজতে রাজধানীর কারওয়ান বাজারে শনিবার অভিযান চালায় সরকারি এই সংস্থাটি।

অভিযানে কারওয়ান বাজারের বিভিন্ন দোকানের নিচে সয়াবিন তেল লুকানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রকাশ্যে মূল্য তালিকা ছিল না। পরে ছয় দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ও ঢাকা জেলার প্রধান আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় খুচরা ব্যবসায়ীরা ভোজ্য তেল মজুদ করছেন, এমন তথ্য আমরা পেয়েছি। এই কারণে গত তিনদিন আমাদের কর্মকর্তারা বিভিন্ন মিলে টানা তদারকি করেছেন। তদারকিতে দেখা গেছে, মিলগুলোতে সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে। কিন্তু খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ করছেন ভোক্তারা। যা আমাদের তথ্যের সঙ্গে মিলে না। তাই আজকে আমরা কারওয়ান বাজারের দোকানগুলোতে তদারকি করেছি। তদারকিকালে আমরা অনেক দোকানের নিচে সয়াবিন তেল মজুদ পেয়েছি। ব্যবসায়ীদের এই অমানবিকতা আমাদের অবাক করেছে।

তিনি বলেন, চোর-ডাকাতেরও মানবিকতা থাকে কিন্তু এখানকার (কারওয়ান বাজার) ব্যবসায়ীদের সেটাও নেই। আমাদের সামনেই ক্রেতারা দাঁড়িয়ে আছে, দোকানদার বলছেন তেল নেই। কিন্তু আমরা যখন দোকানের নিচে খুঁজে দেখলাম, সেখানে তেল মজুদ পেয়েছি। তখন ব্যবসায়ীরা নানা তালবাহানা করছেন। বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা সয়াবিন তেল মজুদ করে ক্রেতাদের বলছেন তেল নেই। এই কারণে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছি। পাশাপাশি কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম সব জায়গায় আছে। কোনো দোকানের নিচে এভাবে তেল মজুদ পাওয়া গেলে, সেই দোকান আমরা এক মাসের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিবো। যদি এক লিটার তেলও মজুদ পাওয়া যায়, আমরা দোকান বন্ধ করে দিবো।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি তেলের দাম এক টাকা বেশি রাখে, তাহলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন। আমরা কথা দিচ্ছি, ওই ব্যবসায়ীকে সর্বোচ্চ দন্ড দেওয়া হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad