.jpeg&w=3840&q=75)

ঈদুল ফিতরের দিন মঙ্গলবার (৩ মে) থেকে পরবর্তী ৪৮ ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে থাকতে হবে সাধারণ মানুষকে।
রোববার (১ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে এ তথ্য জানানো হয়।
তিতাস জানায়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩/৫/২২ তারিখ ঈদের দিন রাত ১০ ঘটিকা হতে পরবর্তী ৪৮ ঘন্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ও ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া রাজধানীর গাবতলী, মাজার রোড,কল্যাণপুর শ্যামলী,মিরপুর মোহাম্মদ ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস।



