

রাজধানীতে ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছে একটি প্রাইভেট কার। এই ঘটনায় প্রাইভেট কারটির সামনের দিক দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
রোববার (১ মে) গুলশান-২ এর নর্থ এভিনিউয়ের সিক্রেট রেসিপির সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটি তিনি বলতে পারেননি।
তিনি জানান, সকালে গুলশান দুইয়ের নর্থ এভিনিউ এলাকায় একটি প্রাইভেট কার ডিভাইডারে ধাক্কা মেরেছে। এতে কারটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। তবে কেউ হতাহত হয়নি।


