

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৩০টি রোজা পূর্ণ করে আগামী মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (১ মে) সন্ধ্যার পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান বলেন, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার ঈদ পালিত হবে।
এদিকে সৌদি আরবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামীকাল সোমবার ঈদ পালিত হবে।
এদিকে তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও ফ্রান্স সোমবার (২ মে) পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
তবে মুসলিম বিশ্বের প্রথা ভেঙে সৌদি আরবের একদিন আগেই রোববার ঈদ পালন করছে তালেবান শাসিত আফগানিস্তান।


