
করোনা মহামারির দুই বছর পর মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান।
বৃষ্টি উপেক্ষা করেই মঙ্গলবার সকাল ১০টায় ঐতিহাসিক এই ময়দানে ঈদুল ফিতরের ১৯৫ তম জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লিরা। এ সময় জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া মাঠ।
রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। জামাত শুরুর পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি গুলি ছুড়ে নামাজ শুরুর সংকেত দেওয়া হয়।
এনপর বড় বাজার মসজিদের খতিব মাওলানা শোয়াইব আহমেদের ইমামতিতে এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



