জাতীয়
সেই তেঁতুলতলা মাঠে হলো ঈদ জামাত
সেই তেঁতুলতলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মাঠের পাশের জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সফি উল্লাহ এখানে ইমামতি করেন।
বিগত প্রায় ৫০ বছর ধরে এ মাঠটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। এবার এই মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে স্থানীয়রা ঈদ জামাত নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী এ মাঠটি স্থানীয়দের ব্যবহার করার নির্দেশ দেয়ার পর অনেকটাই নিশ্চিন্ত হন এলাকাবাসী।
তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে ঈদ জামাতের আয়োজন করেন। মাঠ জুড়ে টাঙানো হয় প্যান্ডেল শামিয়ানা। আজ সকালে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও এখানে ঈদের নামাজ পড়তে আসতে থাকেন। জামাত শুরু হওয়ার আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
তেঁতুলতলা মাঠটির আয়তন ২০ শতাংশ জায়গায়। এর মালিকানা ছিল একজন বিহারির নামে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর তিনি আর দেশে ফেরেননি। এরপর থেকে সে জায়গাটি ফাঁকাই পড়েছিল। সেখানে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করত, হতো জানাজা, ঈদের নামাজসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও। সরকারি খাসজমি হিসেবে নথিভুক্ত হওয়ায় এই ফাঁকা জায়গাটিতে কলাবাগান থানা করতে বরাদ্দ দেয় সরকার। এরপর থেকেই স্থানীয়দের কাছ থেকে এই জায়গাটি খেলাধুলার জন্য ফাঁকা রাখার দাবি উঠে।
নানা জল্পনা-কল্পনার পর বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কলাবাগানের তেঁতুলতলা মাঠ নিয়ে জটিলতার অবসান ঘটে। মাঠটির মালিকানা পুলিশের হলেও আপাতত সেখানে থানা ভবন নির্মাণ হচ্ছে না। আগে এলাকাবাসী যেভাবে মাঠটি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করতে পারবেন। তবে এর রক্ষণাবেক্ষণ করবে পুলিশ।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







