
ঈদের আমেজ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (৫ মে) খুলছে সরকারি অফিস। ছয়দিনের ছুটি শেষে কাল থেকে অফিসমুখি হবেন সরকারি চাকরিজীবিরা।
এবার ঈদের প্রায় চারদিন আগে গত ২৯ এপ্রিল (শুক্রবার) থেকে ছুটি হয়ে যায় সরকারি অফিসগুলো।
গত শুক্র-শনিবার এমনিতেই ছিল সাপ্তাহিক ছুটির দিন। তাছাড়া রোববার (১ মে) ছিল শ্রমিক দিবসের ছুটি। আর ২ তারিখ থেকে ছিল ঈদের ছুটি। ফলে ঈদের চারদিন আগে থেকে ছুটি শুরু হওয়ায় ঈদের আমেজ শেষ হওয়ার আগে ঈদের তৃতীয় দিনই এবার খুলে যাচ্ছে সরকারি অফিস আদালত।
বৃহস্পতিবার (৫ মে) অফিস একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি কাটিয়ে তারপর আগামী ৮ মে থেকে অফিস আসবেন। আর যারা ছুটি নেননি তারা হয়তো বৃহস্পতিবার অফিসে যোগ দেবেন।


