-1638.jpeg&w=3840&q=75)

ঈদের ছুটিতে ফাঁকা সড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। ঈদের তৃতীয়দিনও রাজধানীর সড়কে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজধানীর উত্তরা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৫ মে) সকালে উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরে সিঙ্গার শোরুমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।
পুলিশ জানায়, ফাঁকা সড়কে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক বুলবুল আহমেদকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।


