.jpeg&w=3840&q=75)

বাংলাদেশের বাজারে নতুন করে আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী কোম্পানি কর্তৃক বোতলজাত করা প্রতি লিটার সয়াবিন তেলে ৩৮ টাকা, খোলা এবং পাম তেলে যথাক্রমে ৪৪ ও ৪২ টাকা বেড়েছে।
বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার ফলে দেশের বাজারেও এর প্রভাব দেখা দিয়েছে। নতুন নির্ধারণ করা তেলের এ দাম ৬ মে (শুক্রবার) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন দাম নির্ধারণের পূর্বে মার্চে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা, যা বর্তমানে ১৯৮ টাকা, খোলা ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা যা বর্তমানে ১৮০ টাকা, পাম তেল ৩ টাকা কমিয়ে দাম ১৩৩ টাকা (বর্তমানে ১৭২ টাকা) এবং বোতলজাত সয়াবিনের ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা (বর্তমানে ২২৫ টাকা বাড়িয়ে ৯৮৫ টাকা) করা হয়েছে।



