Ad

নিজের চাকরি নিয়ে স্ট্যাটাস দিয়ে শাস্তি পেলেন সারওয়ার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG-20220506-WA0001
Durbin News

নিজের চাকরি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় র‍্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে শাস্তি দিয়েছে সরকার। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে 'তিরস্কার' সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ৭ মার্চ সরকার প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপ-সচিব করে। কিন্তু র‍্যাব থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসা সারোয়ার সেই পদোন্নতি পাননি।

এর একদিন পর সারোয়ার তার ফেসবুকে লেখেন, ‘চাকুরী জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরী জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।’

তার এই স্ট্যাটাস সরকারের নজরে পড়লে গত বছরের ৩০ জুন সারোয়ারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ এর ৩ (খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ' এর অভিযোগে বিভাগীয় মামলা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয় সারোয়ার একজন সরকারি কর্মচারী হয়ে সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। যা জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

বিভাগীয় মামলার পর সারোয়ারের কাছে এই বিষয়ে কৈফয়ত চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দাখিল করেননি। ফলে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তদন্ত করতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। পরে জমা দেওয়া সেই তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা লেখেন, সারোয়ার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি স্বীকার করায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। পরে তাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(২)(ক) বিধি অনুযায়ী ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেয়া হয়।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চলিয়ে করেন সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে র‍্যাব থেকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad