
নওগাঁ জেলার বিভিন্ন ঐতিহাসিক, বাণিজ্যিক এবং দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাইকি।
শুক্রবার (৬ মে) সারাদিন এসব স্থান পরিদর্শন করেন আইটিও নাইকি।
তিনি তার সফর শুরু করেন নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনের মাধ্যমে। পরিদর্শনকালে তিনি স্থাপনাটির সকল ইতিহাস সম্পর্কে অবহিত হন। স্থাপনাটি সম্পর্কে নাইটিকে বিস্তারিত ধারণা দেন বিহারটির কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু।
বিকেলের দিকে নওগাঁ জেলা পুলিশের শপিংমলও পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইটিও নাইকি বলেন, ‘শপিংমলটির নিরাপত্তা এবং অন্যান্য সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করেছে। আমি জাপান তথা সারা বিশ্ববাসীকে আহ্বান জানাবো জায়গাগুলো পরিদর্শন করার জন্য।’
রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের দ্বিতীয় ও তৃতীয় সচিবও উপস্থিত ছিলেন।



