
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পরিণত করতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে প্রকৌশলীরা মূখ্য ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০৭ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেয়া ভাষণে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, জলবায়ুর বিরুপ প্রভাবের পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে প্রকৌশলীদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সর্বোপরি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নই একটি জাতির উন্নয়নের মূল বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুজিব শতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়ে বাংলাদেশ নামক দেশটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরের সুপারিশ লাভ করেছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত দেশেক পূণঃগঠন করতে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।



