ডেস্ক রিপোর্ট:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিনদিন করোনায় মৃত্যু শূন্য থাকলো বাংলাদেশ। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়ে গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেনে এক হাজার ৫৬১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

citytouch 728-X-90

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৫২টি। নমুনা পরীক্ষা ১৩ হাজার ৭৯১টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ এক হাজার ৬০৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৯০ হাজার ৮১৫টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।