
ভাষানচরে বসবাসরত রোহিঙ্গাদের জীবনযাপন সরাসরি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুইজন মন্ত্রী। এছাড়াও শরণার্থীদের জীবন-মান, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে মার্কিন সহায়তা নিয়েও আলোচনা করবেন তারা।
ঢাকায় সফররত এই দুই মার্কিন মন্ত্রী হলেন- মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডি’র পলিসি অ্যান্ড প্রোগ্রাম বিষয়ক ডেপুটি এডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী স্কট টার্নার।
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো ডেলিগেশনের এটাই হবে প্রথম ভাষানচর পরিদর্শন।
দুই মার্কিন মন্ত্রী আগামী দু’দিন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং সিভিল সোসাইটির সঙ্গে সিরিজ বৈঠক করবেন।
এছাড়াও আজ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন তারা।


