Ad

৩২ হাজার লিটার তেল মজুদ, দেড় লাখ টাকা জরিমানা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vokta
Durbin News

এবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ৩১ হাজার ৬২০ লিটার সয়াবিন ও পাম তেল মজুদ অবস্থায় পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর।

সোমবার (৯ মে) ভোক্তা অধিকার, র‌্যাব-৩ ও এনএসআই যৌথভাবে এই দুই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর যাত্রাবাড়ি ফুলজান টাওয়ার সংলগ্ন অদ্বিতি ট্রেডিংয়ে ৩২ ড্রাম সয়াবিন তেল ও ৬২ ড্রাম পামওয়েল মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রতি ড্রামে ২০৪ লিটার করে তেল থাকে। সে হিসেবে শুধু এই এক প্রতিষ্ঠানেই ১৯ হাজার ১৭৬ লিটার তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।

অবৈধভাবে সয়াবিন তেল মজুদ, সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি ও তেল কেনার কাগজপত্র দেখাতে না পারায় অদ্বিতি ট্রেডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে কাজলা দীঘির পাড় এলাকার সিফাত ট্রেডিংয়ে ৩৬ ড্রাম অর্থাৎ ৭ হাজার ৩৪৪ লিটার তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার মেসার্স মিন্টু স্টোরে ১৮ ড্রাম অর্থাৎ ৩ হাজার ৬৭২ লিটার সয়াবিন তেল এবং ৭ ড্রাম অর্থাৎ ১ হাজার ৪২৮ লিটার পাম তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। এই প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করেন অভিযানরতরা।

তাছাড়াও ভোক্তা অধিদপ্তরের একক অভিযানে প্রকাশ্যে মূল্য তালিকা না থাকায় মালিবাগ কাঁচাবাজারে তাহের গোস্ত বিতানকে ৫০০ টাকা, পূর্বের দামে কেনা তেল নতুন মূল্যে বিক্রি করায় ভূইয়া স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, কয়েকদিন থেকে ভোক্তারা চাহিদা অনুযায়ী ঠিকমতো ভোজ্য তেল কিনতে পারেনি। দোকানিরাও বলেছেন সরবরাহ কম। কিন্তু অভিযানে দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ী তেল নতুন দামে বিক্রির জন্য মজুদ করে রেখেছে। বিষয়টি তদারকির জন্য আমরা র‌্যাব-৩ এবং এনএসআইয়ের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা এবং সতর্ক করেছি। সেই সাথে বোতলে লেখা দাম অনুযায়ী মূল্যে দ্রব্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad