জাতীয়
গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার) ভোরে উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন, রোজিনা আক্তার (৩৩), রোজিনার স্বামী আনোয়ার হোসেন (৪০), তাদের দুই ছেলে রোমান (১৭) ও রোহান (৯)। দুর্ঘটনার পর দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহত আনোয়ারের বাড়ি বরিশালের হিজলায় এবং রোজিনার ময়মনসিংহের হালুয়াঘাট। রোজিনা জানান, রাতে ঘুমানোর পর ভোরে প্রবল শব্দে ঘুম ভাঙে তার। কিছু বুঝে উঠার আগেই সব রুমে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলা আগুন মূহুর্তেই লেগে যায় ঘরে থাকা স্বামী সন্তানের শরীরে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্বামী সন্তানদের নিয়ে বাহিরে নিয়ে গেলেও ততক্ষণে ঝলসে যায় সবার শরীর।
দগ্ধ আনোয়ারের পরিবারের সদস্যদের অভিযোগ তার বাসার পাশ দিয়েই অন্য বাড়ির গ্যাস লাইন নেয়া হয়েছে। সেই লাইনে লিকেজ ছিল। সব সময় সেখানে থেকে গ্যাস বের হতো। ঘরের ভেতর থেকে সব সময় গন্ধ পাওয়া যেত। এ বিষয়ে অনেকবার বলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র একি কারণেই পরিবারটি কয়েকমাস থেকে বাসা ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু নানান কারণে তা হয়ে উঠেনি। অভিযোগ করেন, গ্যাসের লাইন ঠিক করে দিলে আজ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।
ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন আগুনের ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আগুনে চারজন আহতের পাশাপাশি ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পাশাপাশি দগ্ধদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনইস্টিটিউটে পাঠান।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। আর রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ফারাক্কা বাঁধে মরুকরণের ঝুঁকিতে ৭ কোটি মানুষ: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং ৭ কোটি মানুষ বর্তমানে মরুভূমির মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২
রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনাগুলো ঘটে।

.jpg)






