জাতীয়
গ্যাস লিকেজে বাবা-মা ও দুই সন্তান দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন- রোজিনা আক্তার (৩৩), তার স্বামী আনোয়ার হোসেন (৪০), তাদের দুই ছেলে রোমান (১৭) ও রোহান (৯)।
দুর্ঘটনার পর দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহত আনোয়ারের বাড়ি বরিশালের হিজলায় এবং রোজিনার ময়মনসিংহের হালুয়াঘাটে।
দগ্ধ রোজিনা জানান, রাতে ঘুমানোর পর ভোরে প্রবল শব্দে ঘুম ভাঙে তার। কিছু বুঝে উঠার আগেই সব রুমে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলা আগুন মূহুর্তেই লেগে যায় ঘরে থাকা স্বামী সন্তানের শরীরে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্বামী সন্তানদের বাহিরে নিয়ে গেলেও ততক্ষণে ঝলসে যায় সবার শরীর।
দগ্ধ আনোয়ারের পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের বাসার পাশ দিয়েই অন্য বাড়ির গ্যাস লাইন নেয়া হয়েছে। সেই লাইনে লিকেজ ছিল। সব সময় সেখান থেকে গ্যাস বের হত। ঘরের ভেতর থেকে সব সময় গন্ধ পাওয়া যেত। এ বিষয়ে অনেকবার বলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র এই কারণেই পরিবারটি কয়েকমাস থেকে বাসা ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু নানা কারণে তা হয়ে উঠেনি। গ্যাসের লাইন ঠিক করে দিলে আজ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।
ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, আগুনে চারজন আহতের পাশাপাশি ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পাশাপাশি দগ্ধদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনইস্টিটিউটে পাঠান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। আর রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন ও শপথ সম্পন্ন হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এ বিষয়ে আলাদা কোনো শপথের প্রয়োজন নেই; এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনস্রোত
ভোরের আলো ফুটতেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে সেখানে।

তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতির উদ্দেশে বাণী প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
.jpg)
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)