Ad

‘দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারীদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ’

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
poribesh
Durbin News

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারীদের সুরক্ষায় অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার লিঙ্গ সমতা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে জীবনের সর্বক্ষেত্রে নারীদের সমান সুযোগ দেওয়া হয়েছে। লিঙ্গ সমতা নিশ্চিত করতে বাংলাদেশ বিভিন্ন নীতি, আইন ও নির্দেশিকা প্রণয়ন করেছে। সরকার জাতীয় বাজেট ব্যবস্থায় জেন্ডার বাজেট প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এখন দেশের অনেক শীর্ষ পদে নারীরা অধিষ্ঠিত।

আইভরি কোস্টের ফার্স্ট লেডি ডমিনিক উত্তারার আয়োজনে আবিদজানে গত রাতে অনুষ্ঠিত জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টফিকেশন (ইউএনসিসিডি)-এর ১৫ তম সম্মেলনের জেন্ডার ককাসের উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নারীদের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং এর ফলে তাদের জীবন ও জীবিকা হারাতে হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে এবং নারীদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করছে। তা সত্ত্বেও, মহিলারা ভূমি ক্ষয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা বিভিন্ন উপায়ে ভূমি পুনরুদ্ধার, সুরক্ষা এবং উন্নতিতে অবদান রাখছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে যা দেশের ভূমি ক্ষয়ের গুরুতর সমস্যা প্রশমণে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বৈশ্বিক এজেন্ডাকে সমর্থন করবে।

তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিশেষ করে মহিলাদের অবস্থার উন্নতির জন্য ইউএনসিসিডি সচিবালয় ও গ্লোবাল মেকানিজমের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad