
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া কম গুরুত্বপূর্ণ পণ্য আমদানি প্রকল্পের সিদ্ধান্তও পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, আমরা মহামারী চলাকালীন যেভাবে চলছিলাম এবং সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা তাতে আমাদের এরকম সীমাবদ্ধতা তৈরি করতে হচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এরূপ কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


