জাতীয়


হজে যাওয়ায় সর্বনিম্ন ব্যয় নির্ধারণ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ মে ২০২২, ০৪:১৫ অপরাহ্ন, বুধবার

হজে যাওয়ায় সর্বনিম্ন ব্যয় নির্ধারণ

২০২২ সালের হজ যাত্রীদের জন্য সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এ প্যাকেজের জন্য বুকিং দেওয়া যাত্রীরা মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। 


বুধবার (১১ মে) সচিবালয়ে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।


তিনি বলেন, এ বছর সরকারের পক্ষ থেকে দুই ধরণের আয়োজন করা হয়েছে। প্রথম প্রাকেজের জন্য খরচ ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজের জন্য ৪ লাখ ৬২ হাজার ৬৩০ টাকা। ১ম প্যাকেজের জন্য নির্ধারিত ব্যক্তিরা মসজিদুল হারামের ১০০০ মিটারের মধ্যে থাকবে এবং ২য় প্যাকেজের জন্য বুকিং দেওয়া ব্যক্তিরা ১৫০০ মিটারের মধ্যে থাকবে।


সংবাদ সম্মেলনটিতে ফরিদুল হক খান আরও বলেন,আগামী জুলাই মাসের ৮ তারিখ থেকে মুসলমানদের অন্যতম ফরজ ইবাদত হজ অনুষ্ঠিত হবে। দুই দেশের সাথে চুক্তি অনুযায়ী আমাদের দেশ থেকে সরকারিভাবে ৪ হাজার এবং বেসরকারিভাবে ৫৩ হাজার ৫৮৫ জন হজ যাত্রী হজ পালনের সুযোগ পাবেন। সকল ধরণের খরচ হিসাব করে সরকারি এ ব্যয় ধরা হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনার এজেন্সিগুলো সরকারির তুলনায় অতিরিক্ত ৮১০ রিয়াল (১৯ হাজার ৬৮৩ টাকা) খরচ বেশি হবে।


তবে ২০২০ সালের তুলনায় এ বছর প্রথম প্যাকেজটির জন্য ১ লাখ ২ হাজার ৩৪০ এবং দ্বিতীয়টির জন্য ১ লাখ দুই হাজার ১৫০ টাকা বাড়ানো হয়েছে।


দাম বাড়ার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ২০২০ সালের তুলনায় এ বছর সৌদির মুদ্রার দাম বৃদ্ধি এবং  সকল ধরণের খাতের উপর ১৫ শতাংশ ভ্যাটসহ সার্ভিস চার্জ বাড়ানোর ফলেই খরচের পরিমাণ বেড়েছে।


বেসরকারি হজ ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ২০২০ সালের যারা নিবন্ধন করেছিল তাদের সাথে সমন্বয় করে এ বছরের প্যাকেজের ঘোষিত অর্থ অতি দ্রুত সময়ের মধ্যে জমা দিবে এবং তারপরেই এজেন্সিগুলো পিলগ্রিম আইডি দিবে। 


উল্লেখ্য, যারা এ বছর হজে যাবেন তাদের বিমানের ভাড়া পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, এ বছর এজন্সিগুলো সর্বনিম্ন ১০০ এবং সর্ব্বোচ্চ ৩০০ জন যাত্রী পাঠাতে পারবে। তাছাড়াও এ বছর প্রতি ৪৪ জন যাত্রীর জন্য একজন গাইডম্যান থাকবে।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।