জাতীয়
আমদানি বন্ধ হলেই দাম বাড়ে, দায় কার?
হুমায়ুন কবীর মাসুদ:
রাজধানীর কাজীবাজারের বাসিন্দা বিল্লাল হোসেন। দুই-তিনদিন পরপর বাজারে আসেন তিনি। গত পরশুদিন বাজার থেকে এক কেজি পেয়াজ কিনেন ২৫ টাকা দরে। কিন্তু আজ বুধবার সকালে বাজারে গিয়ে এক কেজি পেয়াজ কিনতে হয় ৪০ টাকা দরে।
ভারতের সাথে আমদানি চুক্তি শেষে হিলি সীমান্ত বন্দর দিয়ে গত ৩০ মে সর্বশেষ পেঁয়াজ এসেছে। এখন ভারত থেকে পেয়াজ আসা বন্ধ রয়েছে। কিন্তু এ সংবাদটি প্রকাশ হওয়ার পরই বাড়তে থাকে পেয়াজের দাম।
অথচ পেয়াজ চাষীদের বাম্প্রার ফলনের ফলে প্রচুর পরিমাণ পেঁয়াজ দেশেই মজুদ আছে এবং কৃষকদের নায্য মূল্যে বিক্রির জন্য নতুন করে ভারতের সাথে পেয়াজ আমদানি করতে সময় নিচ্ছে বাংলাদেশ। তারপরও সুযোগ বুঝে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বাড়িয়ে দেয়া হলো।
এছাড়া কয়েকদিন আগে তেলের বাজার, কাঁচামাল ইত্যাদির দাম বৃদ্ধির ফলে নাজেহাল হতে হয়েছে সাধারণ ভোক্তাদের।
সম্প্রতি কয়েকদিন যাবৎ একটি বিষয় প্রতীয়মান হচ্ছে যে, দেশের বাইরে থেকে যে সকল পণ্য আসে তা কোন কারণে আসা বন্ধ হলেই পরদিন থেকে বাজারগুলোতে দাম বেড়ে যায়। এটা যেন বাংলাদেশে এক রকম ট্রেন্ডে পরিণত হয়েছে। যার ফলে ভোক্তাদের পড়তে হয় বিপত্তিতে।
মূলত মজুদকারী প্রতিষ্ঠান এবং সিন্ডিকেটের কারণেই এ সকল সমস্যার সম্মুখীন হতে হয় বলে বিভিন্ন সময় জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দূরবীন নিউজ এ সংক্রান্ত জরিপ করেছে। এতে সাধারণ ভোক্তারা বলছেন, বাজারের এ সকল অস্বাভাবিক পরিস্থিতির বিরুদ্ধে আরও বেশি বাজার মনিটরিং প্রয়োজন এবং শাস্তির বিধানটি আরও বাড়ানো উচিত।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







