Ad

রাজধানীতে শিশু নেতৃত্ব মেলা অনুষ্ঠিত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bss
Durbin News

শিশুদের জন্য নিরাপদ নগরী গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল এক দিনের শিশু নেতৃত্ব মেলা।

বুধবার (১১ মে) রাজধানীর মটস টেকনিক্যাল স্কুল মিলনায়তনে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আরবান প্রোগ্রামের সহযোগিতায় পরিচালিত জাতীয় শিশু সংগঠন শিশু ফোরাম এ মেলার আয়োজন করে। মেলার মূল প্রতিপাদ্য ছিল, ‘শিশুদের জন্য নিরাপদ নগরী’।

মেলায় রাজধানীর মিরপুর, বাড্ডা ও হাজারীবাগ এবং গাজীপুরের টঙ্গীর প্রায় ২০০ সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। দিনব্যাপী এই মেলায় শিশুদের অধিকার বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন গান, পালাগান, নাটক ও নৃত্য পরিবেশন করে অংশগ্রহণকারী শিশু-কিশোররা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র ডিরেক্টর (অপারেশনস এ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি) চন্দন গোমেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর ব্যবস্থাপক চৌধুরী মো. মোহায়মেন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিশেষ প্রতিনিধি ও চিলড্রেন এ্যাফেয়ার্স জার্নালিস্টস্ নেটওয়ার্ক’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজা জেসমিন।

অনুষ্ঠানে শিশু শ্রম নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জেবুন্নেছা করিম বলেন, সরকার শিশুশ্রম নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়ন করতে হলে শিশু-কিশোরদের যেমন সচেতন করতে হবে, তেমনি তাদের অভিভাবকদেরও সচেতন করা প্রয়োজন।

এজন্য এসব উদ্যোগের সঙ্গে শিশু ফোরাম নেতাদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

চৌধুরী মো. মোহায়মেন বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ নগরী গড়ে তুলতে সকলের সচেতনতা প্রয়োজন। বেসরকারি সংস্থাগুলোকে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে এই বিষয়ে কাজ করতে হবে।

মাহফুজা জেসমিন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের বসবাসের জন্য স্বাস্থ্যকর পরিবশে নিশ্চিত করতে নগরীর যেসব এরাকায় সুপেয় পানির সংকট রয়েছে, সেখানে পানি পরিশোধনাগার স্থাপন করতে হবে।

চন্দন গোমেজ বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র পরিবর্তনে শিশু ও যুবকরা সফলভাবে কাজ করছে। তাদের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad