জাতীয়


কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুদ, জরিমানা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ মে ২০২২, ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুদ, জরিমানা

খুলনা জেলার তিনটি প্রতিষ্ঠানে ৭২ মেট্রিক টন সয়াবিন তেল মজুদ করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


মূলত বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে এবং অধিক মুনাফার আশায় তেল মজুদ করেছিল প্রতিষ্ঠানগুলো।


১২ মে (বৃহষ্পতিবার) খুলনার বড় বাজারে র‌্যাব এবং জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং র‌্যাব-৬ এর এসপি আল আসাদ বিন মাহফুজ।


দেবাশীষ বসাক বলেন, বাজারের তিনটি গুদামে সর্বমোট ৭২ টন সয়াবিন তেল মজুদ করা হয়েছে। যার কারণে সোনালী এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা, সাহা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, এবং রণজিত বিশ্বাস এন্ড সন্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


র‌্যাব-৬ এর পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এই প্রতিষ্ঠানগুলোতে তেল মজুদ রয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম সংকট তৈরি করা এবং অতিরিক্ত মুনাফা করা। আমরা তাদের এ ভুল কাজের জন্য জরিমানা করেছি এবং যাতে এ ধরণের কাজ না করে এ জন্য সতর্ক করেছি। বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে।



সম্পর্কিত

বাজার দর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।