Ad

ধান কেটে না দেওয়ায় ইমামকে গলা কেটে হত্যা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
seed
Durbin News

নেত্রকোনায় বিরোধপূর্ণ জমির ধান কেটে না দেওয়ায় খায়রুল মিয়া (২৯) নামের এক শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুই সহোদর। নিহত খায়রুল দিনমজুরির পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। এই ঘটনায় শফিকুল ইসলাম (২৩) ও মো. মোস্তাকিন ইসলাম (২০) নামের ওই দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বৃহস্পতিবার (১২ মে) সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে বুধবার (১১ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) এলাকার গাছা থানার শরীফপুরে অভিযান চালিয়ে প্রথমে শফিকুল ও পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তাকিনকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখার একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মুক্তা ধর জানান, গত ৫ মে সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনোর মদন থানাধীন নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের মাখনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে একটি বিরোধপূর্ণ জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান খাইরুল। তখন গ্রেপ্তাররা কয়েকজনসহ সেখানে গিয়ে খাইরুলকে ওই বিরোধপূর্ণ জমির ধান কেটে দিতে বলে। কিন্তু খাইরুল তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানালে গ্রেপ্তাররা ক্ষিপ্ত হয়ে তাকে মরধর করতে থাকে। এক পর্যায়ে খায়রুলের হাতে থাকা ঘাস কাটার কাস্তে ছিনিয়ে নিয়ে সেটি দিয়ে তার গলায় আঘাত করে গ্রেপ্তার শফিকুল। এতে গলার রগ কেটে যায়। তারপরও গ্রেপ্তাররা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে খাইরুলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই মো. ঈদু আমীন ঈদু (৪০) বাদী হয়ে মদন থানায় একটি হত্যা মামলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে সিআইডি। পরে গাজীপুরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শফিকুল ও তার ভাই মোস্তাকিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বরাত দিয়ে মুক্ত ধর জানান, গত বছর মাখনা গ্রামের এখলাছ মিয়ার কাছ থেকে ৪০ শতাংশ জমি কেনেন শফিকুল ও মোস্তাকিনের দুলাভাই হক মিয়া। তিনি জমিতে চাষাবাদ করে ধান ফলান। কিন্তু সেই ধান কাটতে গেলে জমির অর্ধেক অংশের মালিকানা দাবি করেন বিক্রেতা এখলাছের ভাই এলাই মিয়া। পাশাপাশি তিনি ধান কাটতেও নিষেধ করেন হক মিয়াকে। তখন হক মিয়া লোকজন নিয়ে নিহত খাইরুলের কাছে যান এবং তাকে অন্যান্য শ্রমিক নিয়ে ওই জমির ধান কেটে দিতে বলেন। কিন্তু জমিটি বিরোধপূর্ণ হওয়ায় ধান কাটতে অপারগতা প্রকাশ করেন খাইরুল। তখন খাইরুলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান হক মিয়া। পরে গত ৫ মে সকালে ওই জমিতে ঘাস কাটতে গেলে হক মিয়া তার লোকজন নিয়ে সেখানে যান এবং খাইরুলকে ঘাস কাটা বন্ধ করে ধান কাটতে বলেন। কিন্তু খাইরুল এবারও অপারগতা প্রকাশ করে। তখন তারা ক্ষিপ্ত হয়ে খাইরুলকে মারধর করেন। এক পর্যায়ে গ্রেপ্তার শফিকুল কাস্তে দিয়ে তার গলায় আঘাত করে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad