জাতীয়


পাবনায় ১ লাখ ২৫ হাজার লিটার তেল জব্দ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ মে ২০২২, ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার

পাবনায় ১ লাখ ২৫ হাজার লিটার তেল জব্দ

দেশব্যাপী চলছে ভোজ্য তেলের সংকটময় পরিস্থিতির মূল রহস্য বের করার জন্য পাবনার বিভিন্ন বাজারে ডিলারদের দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে এক লাখ ২৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (১১ মে) পাবনার সুজানগর, কাশিনাথপুর বাজার ও বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ভোজ্য তেল জব্দ করে প্রশাসন। 



অবিক্রিত এই তেল সরকার নির্ধারিত পূর্বের দামেই বিক্রির জন্য নির্দেশনা দান করেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর কর্তৃপক্ষ।


এই অভিযান ও ন্যায্যমূল্যে তেল প্রাপ্তির কথা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১২ মে ) সকাল থেকে পাত্র নিয়ে অভিযানকৃত দোকানের সামনে হাজির হন সাধারণ ক্রেতারা।


সে সময় কাশিনাথপুর সুনিল ও লক্ষণ কুমার সাহার গোডাউন থেকে কিছু পরিমাণ তেল বিক্রি করেদোকান বন্ধ করে দেন কর্মচারীরা।


 অপর দিকে, মীর ট্রেডার্স থেকে উদ্ধারকৃত তেল এখনো বিক্রি করা হয়নি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তেল কিনতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ ক্রেতারা। বিষয়টি স্থানীয় থানায় জানার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর আবারো তেল দেওয়ার কার্যক্রম শুরু হয় 



ক্ষুব্দ ক্রেতারা অভিযোগ করে বলেন, বাজারে ২০০ টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। এখানে একটু কম দামে পাওয়ার জন্য আসা।  যে সকল ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় তেল আটকে রেখেছেন তাদের লাইসেন্স কেন বাতিল করা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেন তারা।



পাবনা আমিনপুর থানার ওসি রওশন আলী বলেন, আমিনপুর ও বেড়া থানাধীন কাশিনাথপুর বাজারে তিনটি দোকানে অভিযান চালিয়েছিল ডিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেটরা। তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ জমিয়ে রাখা ভোজ্যতেল উদ্ধার ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে। 


 আগামী দুই তিনদিনের মধ্যে মজুদকৃত তেলগুলো সরকার নির্ধারিত আগের দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির জন্য নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত  


সম্পর্কিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।