সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সকল ধরণের অপশক্তি দমন করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ।
শনিবার (১৪ মে) রাজধানীর শাহবাগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনা আমাদের জন্য অসাম্প্রদায়িকতার প্রতীক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু মুক্তিযুদ্ধের চেতনা নন তিনি অসাম্প্রদযয়িকতারও মূর্ত প্রতীক।তার দেয়া বক্তৃতায় এর প্রমাণ। শেখ হাসিনা বলেছেন, সংস্কৃতিকে ধর্মের সঙ্গে মেলানো উচিত নয়।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে সাম্প্রদায়িক করার যে চেষ্টা হয়েছিল তা শেখ হাসিনার ১৯৯৬ সালের ক্ষমতায় আসার মাধ্যমে ধুলিস্মাৎ করা হয়েছে।
তাছাড়া প্রতিটি ধর্মের উৎসব সবার জন্য উল্লেখ করে তিনি বলেন,ঈদ, দূর্গাপূজা থেকে শুরু করে সকল উৎসব হওয়া দরকার সার্বজনীন। মাঝেমধ্যে যে সাম্প্রদায়িক অপশক্তি এ ব্যবস্থাকে জাগ্রত করতে চায় তাদের রুখে দিতে বর্তমান সরকারের বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির উদ্বোধক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সমাবেশ শেষে বুদ্ধ পূর্ণিমায় সকলের শান্তি কামনা করে শোভাযাত্রাটি শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে।


