জাতীয়


আমির হামজা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ মার্চ ২০২২, ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার

আমির হামজা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না

নিজস্ব প্রতিবেদক: বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।


শুক্রবার (১৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী (কমিটি ও অর্থনৈতিক) স্বাক্ষরিত সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে গত ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বোদ্ধা মহলে সাহিত্যে প্রয়াত আমির হামজাকে পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। 


সংশোধিত তালিকা অনুযায়ী ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ফলে সাহিত্য ক্যাটাগতিতে কেউ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না।


এর মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক।


চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম; স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন পুরস্কার পাচ্ছেন। 


প্রতিষ্ঠান হিসেবে এবার গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

৮ লাখ ভবন ধসেপড়ার শঙ্কা, করণীয় কী?

সাম্প্রতিক ভূমিকম্পগুলোও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। এতে বেশ কিছু ভবন হেলে পড়ে এবং সারা দেশে ১০ জনের প্রাণহানি ঘটে। আহত হন শত শত মানুষ। এরপরও দেশের বিভিন্ন স্থানে একাধিক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল জাতীয় সংসদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে তা ডেপুটি স্পিকার কায়সার কামাল কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী?

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।