Ad

রমজানে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য পাবে ১ কোটি পরিবার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
KEZZsSyfL9zJ5fuoSSpVZMRyvc5FnfRBv42wQbQQ
Durbin News

নিজস্ব প্রতিবেদক:রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে ২০ মার্চ থেকে দুই দফায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৮ মার্চ) কাওরান বাজারের টিসিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে টিসিবি।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি চলবে। আমরা টিসিবির যে পরিমাণ কর্মসূচি ছিল ডাবল করে চালাতে চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এটা এক কোটি করা হয়েছে। স্থানীয় প্রতিনিধি নিয়েই এই কার্যক্রম ঢাকা শহরে চলবে। ঢাকার বাইরে ৫৭ লাখসহ ৮৭ লাখ মানে প্রায় ৫ কোটি লোক প্রত্যক্ষ ভাবে এই সহায়তা পাবে। ঢাকা শহরে ১২ লাখ পরিবারকে এটা দেওয়া হবে। তবে পেঁয়াজ নিয়ে খুব একটা চিন্তা নেই। রমজানের পর যদি এটা চলমান রাখতে হয় তাও করা হবে।

তিনি আরো বলেন, ৩০ লাখ পরিবার আগে থেকেই লিস্ট করা ৫৭ লাখ সেটা চেষ্টা করেছি প্রপারলি পৌঁছাতে পারবো। যা ভর্তুকি লাগবে তাই দেওয়া হবে। প্রপার কার্ড হোল্ডাররা এটা পাবে। আশা করছি দাম ধরে রাখতে হবে। এটা চলমান করবো সেই রকম নির্দেশনা নেই তবে ট্রাকে যেভাবে দেওয়া হচ্ছিল সেটা চলবে।

তিনি বলেন, রমজান শুরুর আগেই আমাদের মানসিকতা থাকে পণ্য রিজার্ভ করতে এটা প্রচারের মাধ্যমে জানানো যায় পণ্য পর্যাপ্ত আছে। যাতে সাপ্লাই চেইনের উপর চাপ না পড়ে এটা সবার খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, করোনাকালীন বিভিন্ন শ্রেণীর মানুষকে নগদ সহায়তা দেওয়ার যে ডাটাবেজ প্রণয়ন করা হয়। তার মধ্যে ৩০ লাখ পরিবার, সারাদেশে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সহায়তায় ৫৭ লাখ ১০ হাজার উপকারভোগী পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরে ঢাকা সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার উপকারভোগী রয়েছে। যাদের মধ্যে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

তিনি বলেন, উপকারভোগী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনসংখ্যা, দারিদ্রের সূচক বিবেচনা করা হয়েছে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্বে ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ২ লিটার সয়াবিন তেল ১১০ টাকা/লিটার, ২ কেজি চিনি ৫৫ টাকা ও ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা এবং দ্বিতীয় পর্যায় ৩ এপ্রিল থেকে উক্ত ৩টি পণ্যের সঙ্গে ২ কেজি ছোলা ৫০ টাকা কেজি দরে যুক্ত হবে।

মন্ত্রী বলেন, এই মানবিক কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে। বিগত ৮ মার্চ থেকে সংশ্লিষ্ট জেলাসমূহে পণ্য পাঠানো শুরু হয়েছে এবং প্রতিটি জেলায় টিসিবির পণ্য পর্যাপ্ত পরিমাণ পৌঁছে গেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি জেলায় খাদ্য অধিদপ্তর, বিএডিসি ও নির্ধারিত গুদামে টিসিবি'র পণ্যসমূহ গ্রহণ, প্যাকিং চলছে। ২০ মার্চ থেকে পণ্য বিক্রির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad