
বছরের প্রথম চন্দ্রগ্রহণ শেষ হয়েছে। এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান না হলেও সকাল ৯ টা ২৯ মিনিটে এ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। তা শেষ হয় ১০ টা ৫৩ মিনিটে।
সোমবার (১৬ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছে।
তিনি বলেন, বিশ্বের যেসব অঞ্চলে এখন রাত সেসব অঞ্চলে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়েছে। তবে আমাদের দেশে এখন দিনের আলো থাকায় চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে না। যেহেতু বাংলাদেশে এটি দৃশ্যমান হবে না। এজন্য কোন ধরণের আয়োজন করা হয়নি।
বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।
অন্যদিকে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ।
এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।


