জাতীয়


শুরুর আগেই বন্ধ টিসিবির পণ্য বিক্রি, বাড়তে পারে সয়াবিনের দাম


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ মে ২০২২, ১২:০০ অপরাহ্ন, সোমবার

শুরুর আগেই বন্ধ টিসিবির পণ্য বিক্রি, বাড়তে পারে সয়াবিনের দাম

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৬ মে) থেকে সারাদেশে সাশ্রয়ী মূল্যে ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ছোলাসহ বেশ কয়েকটি নিত্যপণ্য বিক্রির কথা ছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি‘র। তবে রোববার (১৫ মে) রাতে হঠাৎ করেই তা স্থগিত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 


রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।


এতে তিনি উল্লেখ করেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিক্রয় কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হলো। তবে বিজ্ঞপ্তিতে কেন পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। 


এর আগে গত বুধবাব (১১ মে) টিসিবি‘র পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৬ মে) থেকে সারাদেশে প্রায় ৩০০ ট্রাকের মাধ্যমে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করবে তারা। যা চলবে ৩০ মে পর্যন্ত। 


বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছিল, খোলা বাজারে ১৯৮ টাকা লিটার সয়াবিন তারা বিক্রি করবে ১১০ টাকা লিটারে। 


সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল টিসিবি। লোকসান কমানোর জন্য সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২০ থেকে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব করে সংস্থাটি। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাতে সায় দেয়নি।


তবে ধারণা করা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির প্রস্তাবে সম্মতি দিতে পারে এমন কারণেই পণ্য বিক্রি স্থগিত করা হয়েছে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।