
রাজধানীর গুলশান থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো কাজী মোঃ সুজন ও শ্রীরাম চন্দ্র দাস।
রবিবার (১৫ মে) রাতে গুলশানের শাহজাদপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক গণমাধ্যমকে জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল, কিছু মাদক কারবারি ব্রাহ্মণবাড়ীয়া থেকে পিকআপ করে গাঁজা নিয়ে রাজধানীর রামপুরাতে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে শাহজাদপুর এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের গুলশান টিম। পরে মাদকসহ পিকআপ সেখানে পৌঁছালে গাড়িটি ঘিরেফেলে পুলিশ।
সময় গাড়ী রেখে পালানোর সময় সুজন ও শ্রীরাম চন্দ্রকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


