
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
অভিযানে তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪২৯ পিস ইয়াবা, ২৩ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৩৪ দশমিক ২ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ৮ ক্যান বিয়ার ও ২ গ্রাম আইস জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত এমন অভিযান পরিচালনা করে থাকে ডিএমপি।



