
দেশের আট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৪০-৪৫ কিলোমিটার থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশের চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।



