
রাজধানীর পল্লবীতে দূরবীন নিউজের সাংবাদিক হুমায়ুন কবির মাসুদের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মে) রাত আনুমানিক ৩টার দিকে পল্লবী থানা সংলগ্ন ওই বাসার নিচ তলায় এই চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক মাসুদ জানান, ‘রাত একটার সময় বাসার সবাই ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজ পড়তে উঠলে দেখা যায় বাসায় কে বা কারা চুরি করেছে। চোরেরা বাসা থেকে দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার ৯০০ টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় সকালে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।


