
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৬২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) থেকে অভিযান শুরু করে ১৮ মে(বুধবার) সকাল ছয়টা পর্যন্ত তাদের আটক করা হয়। যাদের আটক করা হয়েছে তারা মাদক সেবনকারী এবং ব্যবসায়ী। তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখা।
ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছে থেকে মোট ১ হাজর ১৩২ পিস ইয়াবা, ৬৮ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়েছে। আটকের পর সকলকে গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়।


