
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাকি কারখানার ৫ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
১৮ মে(বুধবার) সকাল ৯:৪৫ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটি আমরা জানার পর আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাটি চন্দ্রা এলাকায় নুর ফ্যাশন নামক পোশাক তৈরি কারখানার ৫ তলায় ঘটেছে। ঘটনাস্থলে দুইটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।


