
করোনা মহামারির ফলে দুই বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন। পহেলা জুন থেকে চালু হবে যাত্রীবাহী ট্রেন।
১৭ মে (মঙ্গলবার) বষিয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা টিএনএনের বরাতে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে বাংলাদেশ সফরে আসবেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার সফরের সময়েই বাংরাদেশ এবং ভারতের মধ্যকার মৈত্রী, বন্ধন ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার চালু হবে।
উল্লেখ্য, মহামারির পূর্বে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচদিন এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস দু’সপ্তাহ পরপর চলাচল করতো।
ট্রেন দুটি চালু করার সময় দুই দেশের পক্ষ হতে রেক দেয়া হয়েছিল। সর্বশেষ রেক দেয়া হয়েছিল মিতালী এক্সপ্রেস চালু হওয়ার সময়। ২০২১ সালে মার্চে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে ঢাকা-জলপাইগুড়ি যাওয়ার ট্রেনটি উদ্ভোধন করেজিচল।


