
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন।
১৮ মে(বুধবার) ভোররাত সকাল ৫ টার সময় নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
নিহতরা হলেন, মাইক্রোবাসটির চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা পশুরহাটপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান (৩৬) এবং অপরজন গহরপুর এলাকার বাসিন্দা মাইক্রোবাসটির যাত্রী আল মাহবুব (৪২)।
ওসি মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার উদ্দ্যেশে যাওয়ার পথে পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসটির চালক নিহত হয়। এবং বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবের মৃত্যু হয়।
তিনি আরও জানান,দূর্ঘটনার গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক এবং হেলপার ঘটনা ঘটার পর পালিয়ে গেছে।


