
দেশে বিদ্যুতের দামে ৫৭.৮৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি টিম।
১৮ মে (বুধবার) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনের কক্ষে এ সুপারিশ করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের করা ৬৫.৫৭ শতাংশের বিপরীতে ৫৭.৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি টিমের সদস্যরা।
বিউবোর পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ বাড়ানোর বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।
বর্তমানে ৫ টাকা ১৭ পয়সা ইউনিটে পাইকারিভাবে বিদ্যুৎ বিক্রি করছে। যেখানে সরকারের পক্ষ থেকে আরও ৩ টাকা ৩৯ পয়সা ভর্তুকি প্রদান করা হয়। কিন্তু ভর্তুকিহীনভাবে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবি এবং এর বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।
শুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।


