
সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাম তুলতে গিয়ে বজ্রপাতের সময় তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।
১৯ মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় সুন্দর পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
তিনি জানান,‘ পাহাড়ি ঢলের ফলে বিভিন্ন এলাকায় বাদাম ক্ষেতে পানি প্রবেশ করায় চাষিরা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাদাম তুলে ফেলছে। বাদাম তোলার সময় হঠাৎই বজ্রপাতের ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়।
নিহতরা হলেন সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আব্দুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়। আহতদের সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।


