
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) করা মাদকবিরোধী অভিযানে বিভিন্ন ধরণের মাদক বিক্রি এবং সেবনের অপরাধের ফলে ৯২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ছয়টা থেকে শুক্রবার (২০ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি এবং সেবনকারীদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।
ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, আসামিদের আটকের সময় সর্বমোট ২ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৮০ কেজি গাঁজা, ২৫৩.৯ গ্রাম হেরোইন ও ৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।
আটককৃতদের আসামি করে কাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭২ টি মামলা দায়ের করা হয়েছে।


