
চাঁদপুরের সদর উপজেলায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাওয়ার পথে লেগুনা এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষের ফলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
২০ মে(শুক্রবার) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকেএ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ।ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উপজেলার ঘোষেরহাট এলাকার মিয়ারবাজারে।
নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) এবং একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,‘একটি অটোরিক্সা হাজীগঞ্জ থেকে শহরের পথে আসছিল এমতাবস্থায় পিকআপভ্যানটি হাজীগঞ্জের জোর গতিতে যাচ্ছিল।যার ফলে দুর্ঘটনার কবলে পড়ে সিএনজিটি।
ওসি আব্দুর রশিদ জানায়,“নিহত দুইজন এবং আহতরা সকলেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অংশ নিতে যাচ্ছিলেন। তাদের পরীক্ষার কেন্দ্র ছিল চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজ। দূর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ফাতেমা মারা যায় এবং আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে আব্দুল্লাহ নামে আরও একজন মুত্যুবরণ করেন।
তবে অটোরিকেশা ও পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে।


