
রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের লাইনে জরুরি কাজের জন্য গ্যাস থাকবে না। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মোট ১২ ঘন্টা গ্যাস সংযোগ থাকবে না।
২০ মে (শুক্রবার)তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকাশিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিঞ্জপ্তিতে বলা হয়,‘ জরুরি গ্যাস পাইপ লাইনের কাজের জন্য আগামী ২১ মে (শনিবার) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএসএইচ পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।
এ দিন গ্রাহকদের এই সমস্যর জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


