

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুুলিশ (ডিএমপি)। জব্দ করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য।
শুক্রবার (২০ মে) সকাল ৬টা থেকে শনিবার (২১ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২৪ হাজার ২৫৫ পিস ইয়াবা, ২১ কেজি ৭২৫ গ্রাম গাঁজা, ৩৭ গ্রাম হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
মাদককের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে প্রতিদিন রাজধানীতে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে বলে ডিএমপি।



