
ময়মনসিংহে রাস্তার ওপর বিদ্যুতের তার জড়িয়ে এক ভ্যান চালক ও এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালকের নাম মন্টু মিয়া (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে নগরীর চাইনামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীকে নিয়ে মন্টু মিয়া চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তাদের ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে ভ্যানটি উল্টে যায় এবং ওই যাত্রী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যান। এ সময় তারের সাথে জড়িয়ে ছটফট করতে থাকলে ওই যাত্রীকে বাঁচাতে যায় মন্টু মিয়া এবং সেও তারে জড়িয়ে যান। এক পর্যায়ে দুইজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।


