জাতীয়
আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৭
মৌলভীবাজারে আসামি ধরে ফেরার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে সমিরন চন্দ্র দাশ (৪২) নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন আসামিসহ সাত পুলিশ সদস্য।
শনিবার (২১ মে) ভোরে জেলার রাজনগর উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত এসআই সমিরনের বাড়ি হবিগঞ্জের সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে। তিনি রাজনগর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পিকআপ ভ্যানে করে আসামি নিয়ে থানায় ফিরছিলেন ওই পুলিশ সদস্যরা। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় তাদের বহনকারী ভ্যানটি মহাসহস্র স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা আসামিসহ পুলিশ সদস্যরা আহত হন।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই সমিরনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরো তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







