
গাজীপুরে তালবোঝাই একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২১ মে) সাড়ে সকাল ১০টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার নলছটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম। তিনি জানান, আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় ওই রেলগেইটটি অরক্ষিত। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগার সিন্দুর ট্রেনের সঙ্গে তালভর্তি একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজনই ঘটনাস্থলে নিহত হন।
মরদেহ উদ্ধারে রেলওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


