
সিলেট শহর থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। ভয়াবহ বন্যায় প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি সিলেট নগরের কয়েক লাখ মানুষ।
শনিবার (২০ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়।
প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি হয়ে আছেন সিলেট নগরীর লাখ লাখ মানুষ। অনেকেই উঠেছেন আশ্রয়কেন্দ্রে। অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে।নগরের দিকে পানি কিছুটা কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে অবস্থান করছে।
তবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নতুন করে প্লাবিত হয়েছে শান্তিগঞ্জ উপজেলা ও পৌরসভার বেশ কয়েকটি এলাকা এবং জেলার ৩টি হাসপাতালে পানি ওঠায় বিপাকে পড়েছেন জনসাধারন।
এদিকে সুনামগঞ্জ নগরীর বিভিন্ন এলাকা , বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দুর্ভোগে রয়েছেন বন্যাকবলিতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট।
সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, সিলেটের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করেছে।



