জাতীয়


পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা:কাদের  


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ মে ২০২২, ০৬:০৪ অপরাহ্ন, শনিবার

পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা:কাদের  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পরবর্তী নির্বাচন নয়,পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কা অথবা পাকিস্তান নয়,আমেরিকা ও ইউরোপের সাথে তুলনা করে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে,এ কথাও বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



 শনিবার (২১ মে)প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।বাংলাদেশ ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। 



 ওবায়দুল কাদের বলেন, পরবর্তী নির্বাচন এর জন্য নয় বরং পরবতী প্রজন্মের জন্য রাজনীতি করেন আওয়ামী লীগ সভাপতি। আগামী সপ্তাহ শেষে নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সামারি (সার-সংক্ষেপ) পাঠাব। তিনি যখন সময় দেবেন,সেই সময় আমরা পদ্মা সেতু উদ্বোধন করব।



মন্ত্রী বলেন,‘বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ দিয়ে সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল ।তারা চলে গেলেও আমরা আমাদের টাকা দিয়ে পদ্মাসেতু করেছি। জুনেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মাসেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।’



ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন বলেই আজকে দেশের এত সমৃদ্ধি। বঙ্গবন্ধু আমাদের কে দিয়েছেন রাজনৈতিক স্বাধীনতা আর তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ ভালো থাকলে তো বিএনপির মন খারাপ করে। পদ্মা সেতু,কর্ণফুলী টানেল, তরুণ প্রজন্মের মেট্রোরেল তো হয়েই গেল। ফখরুল সাহেব এবার কী বলবেন? তিনি নিশ্চয় বলবেন,শেখ হাসিনা সব করেই ফেললেন, আমরা কিছু পারলাম না।


মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,বিএনপি নেতৃত্বশূন্য দল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় এসেছিল তারা।দেশের মানুষ ভালো থাকলে বিএনপি নেতাদের গায়ে জ্বালা করে।  



ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।


সম্পর্কিত

আওয়ামী লীগ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।